রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রোজার আগেই এলপিজির সমস্যার সমাধান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২৬ সকাল ৭:১৩

আগামী ফেব্রুয়ারি মাসে রোজা শুরু হবে। এর আগেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকটের সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ফাওজুল কবির খান বলেন, ইরান থেকে আসা এলপিজির জাহাজগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশের বাজারে এলপিজির সংকট হয়েছে।

এজন্য বিকল্প দেশ থেকে এলপিজি আনা হচ্ছে। রমজানের আগেই সমস্যার সমাধান মিলবে। জ্বালানি উপদেষ্টা বলেন, যারা এলপিজি আমদানি করেন তাদের সবার সঙ্গে বসেছিলাম। কোম্পানিসহ বড় আমদানিকারকদের সঙ্গে বসেছিলাম।

বিঘ্নটা হল কেন? সমস্যার কারণ হচ্ছে আগে আমাদের দেশে ইরান থেকে এলপিজি আসতো। যে জাহাজগুলো ইরানিয়ান এলপিজি বহন করতো সেগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্যই সমস্যাটা হয়েছে। এখন তারা অলটারনেটিভ সোর্স থেকে আনছে।

এলজিপি যারা বিক্রি করে তারা রিসিট দেয় না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, মোবাইল কোর্ট করে আমরা চেষ্টা করছি যতটা কমানো যায়। আমাদের সামর্থ্যের মধ্যে যতটা করা সম্ভব সব চেষ্টা করা হচ্ছে গ্রাহক যাতে এলপিজি কম দামে পায়। এলপিজি যেহেতু বেসরকারি খাত, এখানে সরকারি কোনো নিয়ন্ত্রণ নাই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিআরসি) মাধ্যমে এটার মূল্য সমন্বয় হয়।
 
তিনি আরও বলেন, এলপিজির আমদানি আগে থেকে মনিটরিং করা হতো না। এখন চিন্তা করছি; বিআরসি ও জ্বালানি বিভাগের মধ্যে একটা সিস্টেম ডেভেলপ করছি যাতে করে আগাম আমদানির পরিস্থিতি বুঝতে পারি। 

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ