ওসমান হাদির পরিবারকে ১ কোটি টাকা দেয়া হচ্ছে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা এবং পরিবারের জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে আরও এক কোটি টাকা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
জানা যায়, ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেয়া হচ্ছে। অনুদানের অর্থে কেনা ফ্ল্যাটে শহিদের স্ত্রী ও সন্তানরা বসবাস করবেন।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরিফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ শহিদের স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে।
এদিকে গেল ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার শরিফ ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেয়।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর