রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর : ৩৫০ জনের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৫ রাত ১২:৪

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ঢাকার ধানমন্ডি থানায় এই মামলা করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে সুনির্দিষ্ট করে কারও নাম দেওয়া হয়নি।

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ক্ষোভ-বিক্ষোভের মধ্যে গেল বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা হয়। ছায়ানটের ছয়তলা ভবনের প্রতিটি তলাতেই ভাঙচুর চালানো হয়। ভবনের নিচতলায় অগ্নিসংযোগও করা হয়।

এই ভবনের শ্রেণিকক্ষগুলোর সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা, কম্পিউটার, আসবাব, বাদ্যযন্ত্র তছনছের পাশাপাশি বেশ কিছু ল্যাপটপ ও বৈদ্যুতিক সরঞ্জাম লুটপাটও হয়।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ