বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতের সেনা কর্মকর্তারা
বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ত্রিপুরার দক্ষিণ বিভাগের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছেন ভারতের সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং বিএসএফের কর্মকর্তারা। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট শুক্রবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, বাংলাদেশে উত্তেজনার মধ্যেই সেনা কর্মকর্তারা সীমান্তের নিরাপত্তা পরিদর্শন করতে এসেছেন।
এই কর্মকর্তারা বেলুনিয়া সাব-ডিভিশনের কাছে স্পর্শকাতর স্থানে স্থল পর্যায়ের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যেটির বেশিরভাগেই কোনো ধরনের বেঁড়া নেই।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেনেন্ট জেনারেল আরসি তিওয়ারি অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বেলুনিয়া সীমান্তবর্তী চৌকি প্রদর্শন করেন।
এই সফরে লেফটেনেন্ট জেনারেল তিওয়ারি সম্মুখভাগে মোতায়েনকৃত সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস এবং বিএসএফকে উচ্চ পর্যায়ের পেশাদারিত্ব এবং প্রস্তুতি বজায় রাখতে বলেন।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট বলেছে, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছেন তারপর উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের এ সীমান্ত সফর বেশ গুরুত্বপূর্ণ।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর