সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১২-২০২৫ সকাল ৫:১৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থান করা মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিরাপত্তা সতর্কতার কথা জানানো হয়।

সেখানে বলা হয়, আগামী বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ ও র‌্যালির পরিমাণও বাড়বে।

বিজ্ঞপ্তিতে আরও মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে যোগ করা হয়, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভও সংঘর্ষে রূপ নিতে পারে এবং সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এসব বিক্ষোভ এবং আপনার বিক্ষোভ এড়ানো উচিত যেকোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

হালনাগাদ তথ্য জানতে, স্থানীয় সংবাদপত্র ও মিডিয়া থেকে নিয়মিত আপডেট নেয়ার পাশাপাশি ভিড় এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ (বৃহস্পতিবার) ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একইসঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ওপর গণভোট অনুষ্ঠিত হবে।’

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ