বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ, ব্যাখ্যা চাই: জামায়াত আমির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১২-২০২৫ বিকাল ৬:৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারাদেশের মানুষ যেখানে সমব্যাথী সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। তাকে নিজের জায়গা এবং বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন বিপ্লবী আহত হবে তারপর সরকার নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না।’
 
তিনি বলেন, ‘৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাবার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে সরকারে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে৷’
 
জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিবাদের সঙ্গে অনেকে আপোষ করলেও জামায়াত কখনো আপোষ করেনি৷ এখন কোনো অন্যায়ের সঙ্গেও আমরা আপোষ করবো না৷
 
সাংবাদিকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের ভালো না লাগলে পুরো মিডিয়া থেকে ব্লাক আউট করে দেবেন কিন্তু কোনো খণ্ডিত অংশ প্রচার করে আমাদের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়াবেন না৷ ন্যায়সঙ্গত ও সত্যি হলে আমাদের বিরুদ্ধে সকল সমালোচনা মাথা পেতে নেবো কিন্তু জাতি ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সাংবাদিকতা দয়া করে করবেন না৷ আমাদেরকে ছাই দিয়ে ধরুন কিন্তু সেই ধরাটা যেনো ন্যায়সঙ্গত হয় এতটুকুই অনুরোধ।
 
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধে মানুষ প্রাণ দিয়েছেন তা এখনও পূরণ হয় নি। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেও দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন হয় নি।’
 
তিনি বলেন, ‘ওসমান হাদির ওপর হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারে নি৷ তাহলে সরকারের কাজটা কি? এই ঘটনার জন্য ব্যার্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত৷’
 
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেন, ‘গত ৫৪ বছরেও সত্যিকারের স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি এদেশের মানুষ। শাসকদের কারণে বারবার জাতি হিসেবে আমরা বিভক্ত হয়েছি। অভ্যুত্থানের মাধ্যমে আমাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তা ধরে রাখতে ব্যার্থ হবার কারণে হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে।’

Parisreports / Parisreports

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের

১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা