বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

১১ বছর পর কাল ঢাকায় ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক


জ্যেষ্ঠ প্রতিবেদক photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২৪ দুপুর ১০:৫৯

দীর্ঘ ১১ বছর পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকায় ফিরবেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বুধবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন ব্যারিস্টার রাজ্জাকের জুনিয়র ব্যারিস্টার মাহমুদ আল-মামুন হিমু। 

তিনি জানান, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকায় ফিরবেন। দিবাগত রাত ১টার দিকে কুয়েত এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

যদিও বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবীর। কিন্তু নির্ধারিত ফ্লাইট ডিলের কারণে তিনি পৌঁছাতে দেরি হবে বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতে ইসলামীর নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান। 

পরবর্তীতে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন, এবং আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন। এরপর গত সেপ্টেম্বরে এবিপার্টি থেকেও পদত্যাগ করেন সিনিয়র এই আইনজীবী। 

Parisreports / Parisreports

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

টিউলিপের ৪, শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড

শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ

চানখারপুলে ছয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড