সোমবার, ২২ জুন, ২০২৬

১১৪ জুলাই শহিদের মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১২-২০২৫ রাত ১১:৫২

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ১১৪ জনের পরিচয় শনাক্তে রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি। আজ (রোববার, ৭ ডিসেম্বর) সকাল থেকে মরদেহ উত্তোলনের কাজ শুরু করেছে সংস্থাটি। মরদেহগুলো তোলার পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।

জানা যায়, যে স্থানে শহিদদের দাফন করা হয়েছে সেই জায়গা সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষভাবে মার্বেল পাথর ও টাইলস দিয়ে ঘিরে দেয়া হয়েছে।

সিআইডির অতিরিক্ত আইজিপি (প্রধান) মো. সিবগত উল্লাহ বলেন, ‘আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে বুদ্ধিজীবী কবরস্থান থেকে ফরেনসিকের জন্য মরদেহ তোলা হচ্ছে। মরদেহ শনাক্তের জন্য আবেদন করেছেন ১০ জন। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এখানে শহিদের সংখ্যা ১১৪ জনের বেশি। জুলাই অভ্যুত্থানে শহিদদের পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে মরদেহ তাদের হাতে তুলে দেয়া হবে।’

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ‘মরদেহ উত্তোলনের জন্য আমরা অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছি। এজন্য আমাদের ক্রাইম সিন ইউনিট মাঝেমধ্যেই সেখানে গেছে।’

এর আগে, গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত ১১৪ জন শহিদকে অজ্ঞাত পরিচয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।

Parisreports / Parisreports

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে

রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি