ডিআরইউ’র সাধারণ সম্পাদকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেলের ওপর দুর্বৃত্তদের হামলা ও ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনার দাবি করেছে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটি।
বুধবার (২৫ ডিসেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন মাইনুল হাসান সোহেলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই দাবি করেন।
মাইনুল হাসান সোহেল জানিয়েছেন, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টা ২০ মিনিটে কর্মস্থল দৈনিক ইনকিলাবে অফিস শেষে ডিআরইউ যাওয়ার পথে মতিঝিল জনতা ব্যাংকের সামনে চলন্ত রিকশায় তিনজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এবং হাতে থাকা মোবাইল (আইফোন) ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাদের সাথে ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে গিয়ে পায়ে ও হাতে গুরুতর আঘাত পান। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন বাসায় অবস্থান করছেন। তিনি জানিয়েছেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিআরইউ সভাপতি বলেন, মাইনুল হাসান সোহেলের ওপর হামলা চালিয়ে মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।
অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
Parisreports / Parisreports
কবি নজরুলের স্মরণে ঢাকার রাশিয়ান হাউস
রাশিয়ার মাউন্ট এলব্রুস জয় করতে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী শাকিল
টিএমজিবি ও রাশিয়ান হাউস বাংলাদেশের মধ্যে সৌজন্য সাক্ষাৎ
গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ
দেশ রূপান্তরের সম্পাদক হলেন মুস্তাফিজ শফি
কক্সবাজারে টিএমজিবি’র পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত
‘মুক্তির সংগ্রামে দাঁড়াও’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
অভাবে সাংবাদিক নেতার আত্মহত্যা
ঢাকায় রুশ হাউসে রাশিয়া দিবস উদযাপন
সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
ঢাকায় গিয়ে দুই দিন ধরে সাংবাদিক নিখোঁজ
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস