মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে 

এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২৫ রাত ৮:১১

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন প্রধানর উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে প্রধান উপদেষ্টা এভারকেয়ার হাসপাতালে যান। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৭টা ৭ মিনিট প্রধান উপদেষ্টাকে স্বাগতম জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। 

তিনি আরও বলেন, মহাসচিব প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছে সরাসরি চেয়ারপারসনের কাছে নিয়ে গেছেন। এসময় আরও ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

এর আগে মঙ্গলবার খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসা চলছে।

এদিকে, এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালের মূল ফটকের সামনে দুই দিকে ব্যারিকেড বসানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে রয়েছে এসএসএফ। সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না।

Parisreports / Parisreports

বেড়ানো শেষে ঘরে ফেরার ভোগান্তি 

সড়ক দুর্ঘটনায় একদিনে ২৪ জনের মৃত্যু

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন 

মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু 

কবর থেকে উত্তোলন করে অনলাইনে বিক্রি মানব কঙ্কাল

সাগরে ভাসছে চট্টগ্রাম বন্দরের জ্বালানিবাহী ১৪ জাহাজ

২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা 

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার