সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার রাস্তায় বাস কম, যাত্রীও কম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১১-২০২৫ রাত ২:০

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে আজ সোমবার রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম। 

গণপরিবহনের সঙ্গে রাস্তায় পথচারীর সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় অনেক কম রয়েছে। এদিকে জননিরাপত্তায় রাজধানীর বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

আজ (সোমবার) বেলা ১১টার দিকে রাজধানীর গুলিস্তান, পল্টন, শাহবাগ, মগবাজার ও মালিবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকার বিভিন্ন মোড়ে তল্লাশিচৌকি বসানো হয়েছে। গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের পুলিশ তল্লাশি করছে। বিভিন্ন মোড়ে বাসগুলোকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। অর্ধেক কিংবা অর্ধেকের কম সংখ্যক যাত্রী নিয়ে চলছে অধিকাংশ গণপরিবহন। বাসগুলোতে দাঁড়িয়ে যাত্রী চলাচলের দৃশ্য নিত্যদিনের হলেও আজ বাসগুলোতে এ চিত্র দেখা যায়নি।  

রাজধানীর শাহবাগের ফুল ব্যবসায়ী তোফাজ্জল মিয়া বলেন, ‘জনমনে এখনো ফ্যাসিস্ট সরকারের ভীতি দূর হয়নি। ওরা যেকোনো সময়ে হামলা চালাতে পারে। সেই ভয়ে শেখ হাসিনার রায়ের দিনে অনেকেই ঘর থেকে বের হয়নি আজ। শাহবাগে পা ফেলানোর জায়গা পাওয়া যায় না, সেই জায়গা এখন করোনাকালীন লকডাউনের মতো ফাঁকা হয়ে আছে।’

 

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ