উলভার্টের সেঞ্চুরি ব্যর্থ করে বিশ্বচ্যাম্পিয়ন ভারত
সময়টা বুঝি ভারতেরই! রোহিত-কোহলিদের হাত ধরে ভারতীয় পুরুষ দল ১৩ বছরের শিরোপাখরা কাটিয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পরের বছর তারাই ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। এবার নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়ল হারমনপ্রিত কৌরের দল। শেফালি-দীপ্তির দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে ভারত।
ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলের সামনেই আজ (রোববার) প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ ছিল। এর আগে কেউই শিরোপার স্বাদ পায়নি। মিতালি রাজের নেতৃত্বে ভারত দু'বার রানার্সআপ হলেও, প্রোটিয়া মেয়েরা এবারই প্রথম ওয়ানডের ফাইনালে ওঠে। এর আগে দু'বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেললেও জেতা হয়নি উলভার্ট-ডি ক্লার্কদের। আজ ফাইনালের মহারণে লরা সেঞ্চুরি করলেও হার এড়াতে পারেননি। তিন ফাইনালে হার যেন সেই চোকার্স তকমাই পুনরায় স্মরণ করিয়ে দিলো।
বৃষ্টির বাধায় নাভি মুম্বাইয়ে আজ বিশ্বকাপের ফাইনাল গড়ায় কয়েক ঘণ্টা দেরিতে। এরপর আগে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৯৮ রানের বড় পুঁজি পায়। যা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। প্রোটিয়ারা এর আগে ওয়ানডেতে কখনও ২৭৫ রানের বেশি তাড়ায় জেতেনি। ফলে তাদের আজ ইতিহাসই গড়তে হতো। কিন্তু মিডল অর্ডার ও টেল-এন্ডারের ব্যর্থতায় তারা ২৪৬ রানেই গুটিয়ে গেছে। ভেস্তে গেছে সেমিফাইনালের পর ফাইনালেও লরা উলভার্টের সেঞ্চুরি (১০১)।
ভারতের ইতিহাস গড়ার পথে যেন ম্যাজিক হয়ে এসেছিলেন শেফালি ভার্মা। প্রথমে তার বিশ্বকাপ দলে জায়গা হয়নি, প্রতিকা রাওয়ালের ইনজুরি সেমিফাইনালে দিয়ে তার জন্য দুয়ার খুলে দেয়। ফাইনালে তার ব্যাটেই সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস পেয়েছে ভারত। এরপর বল হাতে ব্রেকথ্রুও এসেছে শেফালির ঘূর্ণিতে। অথচ এর আগে ৩১ ওয়ানডের ক্যারিয়ারে মাত্র ৫ বার বল হাতে নিয়ে ১ উইকেট শিকার করেছিলেন। আজ ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে নিলেন ২ উইকেট।
Parisreports / Parisreports
পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো