বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

২০২৭ পর্যন্ত টাইগারদের টেস্ট অধিনায়ক শান্ত


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২৫ সকাল ৬:৫৬

গুঞ্জন ছিল, লাল বলের ক্রিকেটেও অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে লিটনের কাঁধে। তবে সেসব গুঞ্জন আপাতত উড়িয়ে দিয়ে টাইগারদের লাল বলের নেতা থাকছেন নাজমুল হোসেন শান্তই। ২০২৭ সাল পর্যন্ত টেস্ট দলের নেতৃত্ব দেবেন তিনি। ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের নেতৃত্ব দেবেন শান্ত। শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে বিসিবি।
 
গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সবর্শেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলন করে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে আর টেস্ট খেলেনি বাংলাদেশ। বিসিবি এবার জানিয়েছে, শান্তই অধিনায়কত্ব চালিয়ে যাবেন। 
 
তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। কিন্ত টি-টোয়েন্টিতে ছন্দে না থাকায় তাকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব দেন লিটনকে। তারপর ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক হিসেবে গত জুনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল তার। তবে সেই সফরের আগে ওয়ানডে থেকেও তাকে সরিয়ে নেয়া হয়। তার জায়গায় ওয়ানডে ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। 
 
চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগে টেস্ট অধিনায়ক বিবেচনায় বেশ কয়েক জনের সঙ্গে আলোচনা করেছে বিসিবি। তালিকায় ছিলেন লিটন ও মিরাজ। যদিও শেষ পর্যন্ত শান্তকে রাজি করিয়ে টেস্ট দলের নেতৃত্ব দেয়া হয়েছে।

Parisreports / Parisreports

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে

মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল

ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো

নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য