রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

থাইল্যান্ড ভ্রমণকারী‌দের জন্য সুখবর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১২-২০২৪ দুপুর ১২:২০

ভ্রমণপিপাসু ও ভিসা প্রত্যাসীদের জন্য সুখবর দিলো থাইল্যান্ড। আগামী বছরের ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু করতে যাচ্ছে দেশটি। সম্প্রতি ঢাকায় থাই দূতাবাস এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায়।

থাই দূতাবাস জানায়, আগামী ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু করা হবে। এখন থেকে সরকারি পাসপোর্টে আর থাই ভিসা লাগবে না। চলতি মাসের ১৯ ডিসেম্বর থেকে ঘরে বসেই ভিসা আবেদন করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাধারণ নাগরিকরা আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা সেবা পেলেও সরকারি পাসপোর্টধারীদের ১৯ ডিসেম্বর থেকে এ সুবিধা দেবে দেশটির সরকার। আবেদনের ১০ দিনের মধ্যে ই-মেইলে এ ভিসা দেওয়া হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন। এরপর এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন তারা।

আবেদনকারীরা https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন। এরপর দূতাবাসের ফি যাচাইকরণের জন্য প্রণীত সিস্টেম পেমেন্ট ইনফো সামারিতে তার তথ্য দিতে হবে।

ই-ভিসা চালুর ফলে আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ডের ভিসা সেন্টারটি বন্ধ হ‌য়ে যা‌বে।

Parisreports / Parisreports

কবি নজরুলের স্মরণে ঢাকার রাশিয়ান হাউস

রাশিয়ার মাউন্ট এলব্রুস জয় করতে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী শাকিল

টিএমজিবি ও রাশিয়ান হাউস বাংলাদেশের মধ্যে সৌজন্য সাক্ষাৎ 

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ

দেশ রূপান্তরের সম্পাদক হলেন মুস্তাফিজ শফি 

কক্সবাজারে টিএমজিবি’র পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

‘মুক্তির সংগ্রামে দাঁড়াও’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

অভাবে সাংবাদিক নেতার আত্মহত্যা

ঢাকায় রুশ হাউসে রাশিয়া দিবস উদযাপন

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন 

ঢাকায় গিয়ে দুই দিন ধরে সাংবাদিক নিখোঁজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর আর নেই