রিশাদের ঘূর্ণিতে জিতল বাংলাদেশ
সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই সিরিজের পর খুব একটা অনুশীলনেরও সুযোগ পায়নি টাইগাররা। দিন তিনেক পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে হয়েছে। এবার ঘরের মাঠে ফিরে অবশ্য হারের বৃত্ত ভেঙেছে মেহেদি হাসান মিরাজের দল। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন তাওহিদ হৃদয়। এ ছাড়া ৪৬ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। জবাবে খেলতে নেমে ৩৯ ওভারে ১৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
ছোট লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৫১ রান যোগ করে তারা। ২৭ রান করা আলিক আথানজেকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন রিশাদ হোসেন। উদ্বোধনী জুটি ভাঙার পরই ক্যারিবিয়ানদের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ।
তিনে নামা কেসি কার্টি দেখে-শোনে খেলছিলেন, তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২০তম ওভারে রিশাদের বলে স্লিপে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩০ বলে ৯ রান।
Parisreports / Parisreports
হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা
রূপকথার মতো শেষ না হলেও মেসি থাকবেন চিরভাস্বর
সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!
ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন
মেসির বাবা আর নেই
পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল