রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দুইবার লিভ ইনে ছিলাম, ৪টি প্রেম করেছি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২৫ রাত ৯:৩৪

কদিন আগে কুমার শানুর সঙ্গে প্রেমের কথা প্রকাশ করে আলোচনার টেবিলে আসেন বর্ষীয়ান অভিনেত্রী কুনিকা সদানন্দ। এবার নিজের জীবনের গল্প বলে ফের আলোচনায় তিনি। জানালেন দুটি লিভ ইন ও চারটি প্রেমের সম্পর্ক ছিল তার। সেইসঙ্গে ছিল মাদকাসক্তি। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিগ বসের ঘরে আসেন কুনিকা। সেখানে তিনি বলেন, “আমি কখনও মাদক নিইনি। কিন্তু একটা সময় খুব মদ্যপান করতাম। আসলে একটা সম্পর্ক ভাঙার পরে আমি খুব ভেঙে পড়েছিলাম। খুব ফুলে গিয়েছিলাম। নিজেকেই দেখেই ভাবছিলাম, বাপ রে বাপ! এ আমাকে কেমন দেখতে লাগছে!”

এরপর একত্রবাস নিয়ে বলেন, “আমি দুটি একত্রবাস সম্পর্কে (লিভ ইন) ছিলাম। আর চারটি প্রেম করেছি।” খানিক হেসে বলেন, “আমার বিয়েও হয়েছে দুটি। ৬০ বছর পর্যন্ত এ সব চলতে পারে।” 

তবে জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও অভিনেতাদের সঙ্গে কখনও প্রেম করেননি বলে জানান তিনি। তার কথায়, “অভিনেতারা সব সময় আয়নায় নিজেদের দেখতে ব্যস্ত থাকেন। নিজেদের কেমন দেখাচ্ছে, এই নিয়ে তারা ভাবেন।”

Parisreports / Parisreports

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস

পতিতাবৃত্তির মামলায় কারাগারে র‍্যাপার

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

সালমানের বাড়ির সামনে ফের অঘটন