ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু
চীনের জনপ্রিয় গায়ক ও অভিনেতা ইউ মেংলং আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ে এক ভবন থেকে পড়ে প্রাণ হারান এই তারকা। খবরটি প্রকাশ্যে আসতেই শোকের আবহ নেমে এসেছে চীনসহ পূর্ব এশিয়ার বিনোদন অঙ্গনে।
ইউ মেংলং-এর টিম একটি বিবৃতির মাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর এক ভবন থেকে পড়ে মারা গেছেন। পুলিশ ইতোমধ্যেই জানিয়েছে এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং আশা করছি প্রিয়জনেরা তাকে ভালোবাসায় স্মরণ করবেন।’
স্থানীয় সূত্র জানিয়েছে, মৃত্যুর কয়েকদিন আগে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন ইউ। ৯ সেপ্টেম্বর রাতে বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়ার পর ১১ সেপ্টেম্বর ভোরে তিনি ঘুমাতে যান এবং কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরদিন সকালে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে বাইরে বের হন। তখনই নিচে ইউ মেংলং-এর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এক প্রতিবেশী।
যদিও পুলিশ নিশ্চিত করেছে, ঘটনাটি আত্মহত্যা নয় এবং এর সঙ্গে কোনো অপরাধ জড়িত নয়। তবে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, জনপ্রিয় সিরিজ ‘এটারনাল লাভ’ এবং ‘গো প্রিন্সেস গো’–এর প্রধান চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন ইউ মেংলং। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ভক্ত ও সহকর্মীরা; সামাজিক মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন তারা।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার