বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনগণের ওপর ছেড়ে দেয়ার আহ্বান তারেক রহমানের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৫ রাত ৯:৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে কম-বেশি সবাই একমত হয়েছে। আর কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে। এটি থাকতেই পারে। ঐকমত্যে পৌঁছাতে না পারা বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেয়ার আহ্বান জানাচ্ছি।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুনভাবে দলকে শক্তিশালী করার চেষ্টা করছি। পতিত সরকার মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার ধ্বংস করে দিয়েছিল। জবাবদিহিতা ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল। প্রায় ৩ কোটির বেশি নতুন ভোটারের কেউ ভোট দিতে পারেনি।

তিনি আরও বলেন, জনগণকে বাইরে রেখে দলগুলো নিজেরাই কথা বলতে থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে। এতে পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি করতে পারে। গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকি মোকাবেলা করবো। জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনও পদ্ধতি অনুসরন করা যাবে না। এ সময় গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

Parisreports / Parisreports

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের

১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা