ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। বুধবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১০ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭৮২ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনায় ১৫ জন, ময়মনসিংহে ২ জন ও রাজশাহী বিভাগে ২১ জন ডেঙ্গু রোগী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন।
আর আগস্টে এখন পর্যন্ত ৬ হাজার ৮০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ২৭ জন।
Parisreports / Parisreports
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে
হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই
আক্রান্তে পুরুষ এগিয়ে, ডেঙ্গুতে মৃত্যু বেশি নারীদের
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
স্বাস্থ্য কমপ্লেক্সে তেল বরাদ্দের অভাবে অচল জেনারেটর
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
এক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু
বদলেছে হামের ধরন, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের
হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু
ঢামেক চিকিৎসক-শিক্ষার্থী মারামারি