রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

অনেকেই আমাকে ‘বুড়ি’ বলে : মালাইকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২৫ বিকাল ৭:৩১

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার বয়স নিয়ে নিয়মিত সমালোচনার শিকার হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। ৫১ বছর বয়সী মালাইকা জানান, অনেকেই তাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেন। এমন মন্তব্য শুনলে তার খারাপ লাগে, তবে তিনি এসবকে পাত্তা দেন না।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, ‘অনেকেই আমাকে ‘বুড়ি’ বলে। কাউকে এই সব কথা কীভাবে বলা যায়? মাঝেমধ্যে এই সব শুনলে খারাপ লাগে ঠিকই। বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই এদের মধ্যে। এরা শুধু আমার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বটাই দেখতে পায়।’

মালাইকা জানান, অনেকেই তার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বের পেছনের সংবেদনশীল মানুষটিকে দেখতে পায় না। যখন তাকে বয়স নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়, তখন তার কষ্ট হয়।

তবে এই ধরনের কটাক্ষের জবাবে মালাইকা ইতিবাচক মনোভাব দেখানোর চেষ্টা করেন। তিনি সমালোচনাকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এগিয়ে যান এবং যা খুশি বলতে থাকুন। আমার তাতে কোনও অসুবিধা নেই।’

মালাইকার ছেলে আরহান খান তার পাশে সবসময় থাকেন। মালাইকা বলেন, ‘আমার ছেলে আমার সবচেয়ে বড় ভরসা। সে সব সময় আমাকে বোঝায়, ‘কে কী বলছে, তাতে কী যায় আসে? তুমি কেন মন খারাপ করছ?’ ’

Parisreports / Parisreports

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস

পতিতাবৃত্তির মামলায় কারাগারে র‍্যাপার

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

সালমানের বাড়ির সামনে ফের অঘটন