রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‘রক্তবীজ ২’-এর টিজারে নতুন চমক!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২৫ সকাল ৮:১৬

আসছে দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে অ্যাকশন-থ্রিলার ঘরানার টালিউড সিনেমা ‘রক্তবীজ’-এর সিক্যুয়েল ‘রক্তবীজ ২’। এরই মধ্যে শিবপ্রসাদ মুখার্জি-নন্দিতা রায় পরিচালিত এই সিনেমাটির পোস্টার ও ঝলক প্রকাশ্যে এল; যা নিয়ে দর্শকের আগ্রহ বেশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রকাশিত টিজারে মিলেছে নতুন চমক।

টিজারের শুরুতেই দেখা গেছে দুই বর্ষীয়ান অভিনেতা সীমা বিশ্বাস ও ভিক্টর ব্যানার্জিকে। আগের মতোই অভিনয়ে মুগ্ধ করেছেন আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। এছাড়া কৌশানী মুখার্জিও, নুসরাত জাহান ও অঙ্কুশ হাজরাও নজর কেড়েছেন। প্রায় দুই মিনিটের এই ঝলকে ইঙ্গিত মিলেছে বাংলাদেশ-ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনের ছাপ; যা আগের কিস্তিতে ছিলো না।

২০২৩ সালে মুক্তি পাওয়া প্রথম কিস্তি ‘রক্তবীজ’ সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছিল। সেই ছবির মূল অভিনয়শিল্পী ভিক্টর, আবির ও মিমি থাকছেন এবারও। তবে নতুন চমক হিসেবে যোগ হয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখার্জি।

জানা গেছে, ‘রক্তবীজ ২’ মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর, দুর্গাপূজার মধ্যে।

Parisreports / Parisreports

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস

পতিতাবৃত্তির মামলায় কারাগারে র‍্যাপার

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

সালমানের বাড়ির সামনে ফের অঘটন