মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

টয়লেটের ফ্লাশ নষ্ট, ওড়ার এক ঘণ্টা পর ফিরে এলো বিমানের ফ্লাইট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৮-২০২৫ বিকাল ৭:১

গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী বিজি ৩২৭ ফ্লাইটটি উড্ডয়ন করে। ওড়ার কিছুক্ষণ পর উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশে সমস্যা দেখা দেয়। এতে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। এ অবস্থায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় এক ঘণ্টা আকাশে উড়ে রাত ১টা ৩১ মিনিটে শাহজালালে অবতরণ করে বিমানটি। পরে রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে ওই ফ্লাইটের যাত্রীদের আবুধাবি পাঠানো হয়।  শুক্রবার (৮ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, বিকল্প হিসেবে ব্যবহার করা উড়োজাহাজটি আজ বেলা ১১টা ৩০ মিনিটে আরেকটি ফ্লাইট নিয়ে ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি সময়মতো ছাড়তে পারেনি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংককগামী ফ্লাইটটি আজ (শুক্রবার) বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।

এর আগে গত ৬ আগস্ট বিমানের ব্যাংককগামী একটি ফ্লাইট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। সেদিনও যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে গন্তব্যে পাঠানো হয়। একইভাবে গত ২৮ জুলাইও দাম্মামগামী বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ একই পরিস্থিতির মুখোমুখি হয়ে এক ঘণ্টা আকাশে ওড়ার পর ঢাকায় ফিরে আসে।

Parisreports / Parisreports

বেড়ানো শেষে ঘরে ফেরার ভোগান্তি 

সড়ক দুর্ঘটনায় একদিনে ২৪ জনের মৃত্যু

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন 

মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু 

কবর থেকে উত্তোলন করে অনলাইনে বিক্রি মানব কঙ্কাল

সাগরে ভাসছে চট্টগ্রাম বন্দরের জ্বালানিবাহী ১৪ জাহাজ

২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা 

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার