রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

অভিনেত্রীকে প্রকাশ্যে ১৪ বার চড় মেরেছিলেন নাগার্জুন! 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২৫ সকাল ৬:১

বলিউড অভিনেত্রী ইশা কোপিকরের নাম অনেকেই মনে রেখেছেন ‘ডন’, ‘এলওসি কার্গিল’, ‘সালাম-এ-ইশক’-এর মতো ছবির জন্য। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে তার জীবনে ঘটে যাওয়া এক চমকপ্রদ অভিজ্ঞতার কথা জানেন খুব কম মানুষই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গল্পই শেয়ার করলেন অভিনেত্রী।

ইশা জানিয়েছেন, তার দ্বিতীয় ছবি ‘চন্দ্রলেখা’র শুটিংয়ে দক্ষিণী তারকা নাগার্জুনকে অনুরোধ করেছিলেন তাকে সত্যিকারের চড় মারার জন্য। উদ্দেশ্য একটাই—অভিনয়ে বাস্তবতার ছোঁয়া আনা। আর এই কারণেই তাকে একই দৃশ্যে ১৪ বার চড় খেতে হয়েছিল!

ইশা বলেন, আমার দ্বিতীয় ছবি ছিল সেটা। আমি চাইছিলাম, আসল রাগটা যেন চোখেমুখে ফুটে ওঠে। তাই তাকে বলেছিলাম, ‘নাগ, তুমি সত্যিকরে কষিয়ে চড় মারো আমাকে।’ ও প্রথমে মানতে চায়নি। পরে যখন রাজি হয়, প্রথমবার আস্তে করে চড় মারে। তবে প্রথমবারের চড় যথেষ্ট ছিল না। কাঙ্খিত অভিব্যক্তি ক্যামেরায় ধরা না পড়ায় পুরো ১৪ বার চড় খেতে হয় তাকে। 

ইশা জানান, একসময় তার মুখে স্পষ্ট দাগ পড়ে গিয়েছিল। তখন নাগার্জুন দুঃখ প্রকাশ করলেও, ইশা তাকে আশ্বস্ত করেন, কারণ চড় খাওয়ার সিদ্ধান্ত ছিল একান্তই তার নিজস্ব।

Parisreports / Parisreports

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস

পতিতাবৃত্তির মামলায় কারাগারে র‍্যাপার

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

সালমানের বাড়ির সামনে ফের অঘটন