নারীকে হেনস্তার অভিযোগ, মুখ খুললেন বিজয় সেতুপতি
ভক্তদের মাথার মুকুট তিনি। ভালোবাসায় সিক্ত করে রাখেন সর্বদা। এবার সে বিজয় সেতুপতির নামে নারীকে হেনস্তার অভিযোগ। বছরের পর বছর এক নারীকে হেনস্তা করে যাচ্ছেন বিজয়। এরকম অভিযোগ এনেছেন রাম্যা মোহন নামে এক নারী। তাঁর অভিযোগের পর এবার মুখ খুলেছেন দক্ষিণী অভিনেতা বিজয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করে বিজয় বলেন, “আমাকে যারা একটু হলেও চেনেন, তাঁরা এ অভিযোগ শুনে হাসবেন। আমি নিজেকে জানি। এমন ঘৃণ্য অভিযোগে আমি বিচলিত নই। আমার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা দুঃখ পেয়েছেন, কিন্তু আমি বলি, ‘ছেড়ে দাও’। এই নারী স্পষ্টতই নিজেকে নজরে আনার চেষ্টা করছে। সে তার কয়েক মিনিটের খ্যাতি উপভোগ করুক।”
কথার সুত্র ধরে তিনি আরও বলেন, ‘আমার আইনি টিম ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। সাইবার ক্রাইমে অভিযোগ করেছি। গত সাত বছর ধরে আমি নানা গুজবের মুখোমুখি হচ্ছি, তবুও অক্ষত রয়েছি। এবারও তেমনই হবে।’
বিজয় সেতুপতি মনে করছেন, তাঁর নতুন সিনেমা ‘থলাইভান থলাইভি’ ভালো করায় কয়েকজন তাকে ইচ্ছাকৃত-ভাবে টার্গেট করছে। অভিনেতার কথায়,’আমার সিনেমা ভালো চলছে। সম্ভবত কিছু হিংসুটে মানুষ মনে করছে আমাকে কলঙ্কিত করলে আমার সিনেমাও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এভাবে কোনো কাজ হয় না।’
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার