শাহবাগ অবরোধে চরম ভোগান্তি, ক্ষুব্ধ নগরবাসী
জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন করার দাবিতে রাজধানীর ব্যস্ততম শাহবাগ সড়ক অবরোধ করেছে জুলাই শহীদ পরিবার ও আহতরা। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ ব্যানারে এই অবরোধ কর্মসূচি আরম্ভ হয়ে প্রতিবেদন লেখার সময় রাত সাড়ে ১০টা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান ছিল।
আন্দোলনকারীদের মধ্যে থেকে রায়হান হওলাদার বলেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া ৩০ কার্যদিবস সেই ১০ জুন পার হয়ে গেছে। এরপরে তারা নানা টালবাহানা শুরু করে দিছে। তারা একদিন এক তারিখ আরকেদিন আরেক তারিখ ঘোষণা করছে, কিন্তু জুলাই সনদ আর আসে না।
‘তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদিন পর্যন্ত জুলাই সনদ ও ঘোষণাপত্র না আসবে, ততদিন পর্যন্ত এই শাহবাগে আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে,’ বলেন তিনি।
সরেজমিনে গিয়ে অবস্থান কর্মসূচিতে দেখা যায়, সব ধরনের যান চলাচল ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। দূর পাল্লার বাস এবং মালবাহী ট্রাক ও আটকে দেওয়া হয়েছে। এতে বিকল্প রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। অফিস ফেরত কর্মকর্তা-কর্মচারীদের হেঁটে গন্তব্যস্থলে পৌঁছাতে দেখা যায়।
অবরোধের কারণে শাহবাগ এবং আশপাশের এলাকাগুলোর সড়কে যান চলাচল পুরোপুরি অচল হয়ে পড়ে। মগবাজার, বাংলামোটর, এলিফ্যান্ট রোড, কারওয়ান বাজার, কাঁটাবন ও নিউমার্কেটের মতো ব্যস্ত এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। অনেক গণপরিবহন বিকল্প পথে চলাচল করলেও যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে
Parisreports / Parisreports
যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি
সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প