শুটিংয়ের সময় গুরুতর আহত সুনেরাহ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুটিং করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে বুধবার (২৩ জুলাই) একটি নাটকের দৃশ্য ধারণের সময় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে সংবাদমাধ্যমে সুনেরাহ জানান, একটি দৃশ্যে তাকে ঘুরতে হচ্ছিল। সে সময় অসাবধানতাবশত শুটিং ইউনিটের একটি লাইটের স্ট্যান্ডে আঘাত লেগে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান তিনি। এতে দুই পায়ের হাঁটুতে তীব্র আঘাত পান, এমনকি হাঁটুর চামড়া ছিঁড়ে মাংস বের হয়ে যায়। রক্তক্ষরণও হচ্ছিল ব্যাপকভাবে। সুনেরাহ বলেন, শুটিংয়ের সময় পড়ে যাওয়ার পর অনেক রক্ত বের হচ্ছিল, প্রথমে ব্যথা তেমন টের পাইনি। কিন্তু এখন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। যদিও দ্রুত প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অন্য দিকে সন্ধ্যায় ফেসবুক পোস্ট করে দুই পায়ের ছবি দিয়ে অভিনেত্রী বলেন, আজ শুটিংয়ের সময় একটি পালানোর দৃশ্য করতে গিয়ে লাইট স্কিমার স্ট্যান্ডে হোঁচট খেয়ে পড়ে যাই এবং হাঁটুতে আঘাত পাই। যদিও খুব গুরুতর কিছু নয় আশা করি।
কাজে ফেরার প্রসঙ্গ তিনি আরও জানান, আমার জন্য সবাই দোয়া করবেন যেন শিগগির সুস্থ হয়ে কার করতে পারি যাতে ব্যস্ত সময়ের শিডিউল ঠিক রাখতে পারি।আমি চাই না, আমার কারণে কোন কাজের সমস্যা হোক। আশা করি, পেইনকিলার এই অবস্থায় আমাকে আরাম দেবে।
Parisreports / Parisreports
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন
একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান