সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মেট্রোরেলের পিলারে ফুটে উঠবে শেখ হাসিনার শাসনামল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৭-২০২৫ রাত ৯:২৫

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে মেট্রোরেলের পিলারে আঁকা হচ্ছে গ্রাফিতি। ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শিরোনামে শেখ হাসিনার দেড় দশকের শাসনামলের সমালোচিত সব ঘটনা স্থান পাচ্ছে তাতে। ৫ আগস্টের আগেই কাজ শেষ করতে বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী সরকারের নিপীড়ন-নির্যাতনের চিত্র আঁকছেন চারুশিল্পীরা।

রাজধানীর কারওয়ান বাজার মেট্রো রেলস্টেশন থেকে ফার্মগেটের দিকে সড়কপথে গেলেই দেখা মিলবে এসব চিত্রকর্মের। ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শিরোনামে মেট্রোরেলের পিলারে পিলারে গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হচ্ছে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামল।

কারাগারে রুদ্ধ খালেদা জিয়া। ২৪ এর অভ্যুত্থান। কোটা সংস্কার বা নিরাপদ সড়কের দাবিতে রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন। আলোচিত তনু কিংবা সীমান্তে ফেলানি হত্যাকাণ্ড। বিশ্বজিৎ হত্যা কিংবা ইলিয়াস আলীর গুম। শাপলা চত্বরের হত্যাকাণ্ড। বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। বাদ পড়েনি আওয়ামী সরকারের নিপীড়ন-নির্যাতনের কোনো চিত্রই।

প্রত্যেক পিলারের এক পাশে সাল ও শিরোনাম, বাকি তিন পাশে সে বছরের তিনটি আলোচিত ঘটনা চিত্রায়িত হচ্ছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই গ্রাফিতি আঁকা শেষ করতে বৃষ্টি উপেক্ষা করে কাজ করছেন চারুশিল্পীরা। শেখ হাসিনা সরকারের দমন-পীড়ন ফুটিয়ে তুলছেন সুনিপুণ হাতে, রং-তুলির আঁচড়ে।

এসব চিত্রকর্ম তৈরিতে সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মেট্রোরেলের এসব পিলারের পাশাপাশি রাজধানীর যেখানে-সেখানে পোস্টার না লাগাতে রাজনৈতিক দলসহ নগরবাসীকে অনুরোধ ডিএনসিসি প্রশাসকের।

কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত প্রথম পর্বের কাজ শেষে, বিজয় সরণি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত আঁকা হবে এই গ্রাফিতি।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ