‘বাকের আলীর মেয়ে গুলবাহারে’ মজেছে নেটিজেনরা
সম্প্রতি সংগীতপ্রেমীসহ নেটিজেনদের মাঝে দ্রুতই জায়গা করে নিয়েছে ‘গুলবাহার’ শিরোনামের একটি গান। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে গানটি এখন রীতিমতো ভাইরাল, নেটিজেনরা মেতেছেন ‘বাকের আলীর মেয়ে গুলবাহার’ -এর সুর আর গল্পে।
এটি নির্বাসিত ভালোবাসার এক অপূর্ণ যাত্রার প্রতিচ্ছবি। গানের সুর গেয়ে ওঠে এক নিরাশ হৃদয়ের কথা, যে ভালোবেসে ফেলেছিল গুলবাহারকে। সেই গুলবাহার, যার রূপ এতটাই মুগ্ধকর যে তার পাশে তারারাও ম্লান হয়ে যেত।

যে সৌন্দর্য কোনো শব্দে বর্ণনা করা যেত না, তা-ই যেন জীবন্ত হয়ে উঠেছে এই গানে। প্রতিটি রূপকথার মতোই, এই গল্পের শুরুটাও ছিল প্রথম দেখার সেই মন্ত্রমুগ্ধ করা মুহূর্ত দিয়ে। আর শেষটা হলো কিছু দুর্ভাগ্যজনক মোড়ে, যা ভালোবাসাকে এনে দিয়েছে এক অপূর্ণ পরিণতি।
এক নেটিজেন এই গানটি নিয়ে মন্তব্য করেছেন যে, ‘এই গানে "গুলবাহার" এর চেহারা ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে যেন প্রতিটি শ্রোতা গান শুনে নিজের কল্পনার গুলবাহারকে খুঁজে নেন। যাকে দেখা যায় না, কিন্তু অনুভবে যার উপস্থিতি ছড়িয়ে থাকে পুরো সুরজুড়ে।’
আরেজনের কথায়, ‘কি চমৎকার! এই প্রথমবার নিজের দেশের তরুণ একজন শিল্পীর গান বারংবার শুনলাম।গানের কথাগুলো কি দারুণ।’ গানটি লিখেছেন ও সুর করেছেন ইশান মজুমদার। এর সংগীত আয়োজন ও প্রযোজনায় ছিলেন শুভেন্দু দাস শুভ। গানের মিক্স ও মাস্টারিং করেছেন ইফতে খায়েরুল আলম শুভ।
Parisreports / Parisreports
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন
একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান