সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২৫ সকাল ৭:১৯

অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানায় করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২৩ জুন) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজ রহমান।

রিমান্ড শুনানিতে আদালতকে নুরুল হুদার পক্ষে জানানো হয়, ভোটে কারচুপি হওয়ার দায় তার নয়। রিটানিং কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা, আদালতের এমন প্রশ্নে নিশ্চুপ ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার।

এর আগে, শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ১০ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে তার ৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়।

এদিকে, একই কোর্ট জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে, রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা সিইসি নুরুল হুদাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছে বিএনপি। এই মামলাতেই তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করে পুলিশ।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ