বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ১১:৫০

‎দেশের প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন। আজ শুক্রবার (২০ জুন) দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত চারদিন আগে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ চিকিৎসকদের সব চেষ্টা ব্যার্থ করে রাত ৯টায় পাড়ি জমালেন না ফেরার দেশে।  

‎‎চঞ্চল মাহমুদের ছাত্র ও আলোকচিত্রী সাহাদাত পারভেজ জানিয়েছেন, চার দিন আগে হার্ট অ্যাটাক হলে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত সাতবার হার্ট অ্যাটাক হয় তাঁর।

শনিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে বনানী কবরস্থানে দাফন করা হবে।

‎‎চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে অন্যতম নাম। প্রায় সাড়ে ৪ দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি। চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন। একাধিক প্রদর্শনী হয়েছে তার ছবির। বাংলাদেশের অসংখ্য মডেল ও অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন।

‎‎চঞ্চল মাহমুদের মৃত্যুতে বাংলাদেশের আলোকচিত্র এবং সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Parisreports / Parisreports

ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল

মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন: রাইমা সেন

নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস

পতিতাবৃত্তির মামলায় কারাগারে র‍্যাপার