জামিনে কারামুক্ত গান বাংলার তাপস
গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস বুধবার জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, ‘গান বাংলা’ চ্যানেল দখল, এক ভ্যান চালককে হত্যাচেষ্টাসহ জুলাই গণঅভ্যুত্থানের সময়কার কয়েকটি মামলায় অভিযুক্ত আসামি। এসব মামলায় আট মাস পর গতকাল বুধবার (১৮ জুন) জামিন পান। এরপর জামিনের কপি সন্ধ্যায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে কারামুক্তি পান তাপস।
‘গান বাংলা’র কর্ণধার তাপসের কারামুক্তি প্রসঙ্গে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ গণমাধ্যমকে বলনে, ‘তাপসের জামিনের কাগজ আসার পর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।’
যেসব অভিযোগ তাপসের বিরুদ্ধে
গত ৩ নভেম্বর মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে হত্যাচেষ্টা মামলায় তাপসকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। এরপর থেকেই কারাগারেই ছিলেন। এ মামলায় তাপস ছাড়াও আসামি করা হয়েছিল মোট ১২৬ জনকে।
Parisreports / Parisreports
ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল
মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন: রাইমা সেন
নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস