বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

মারা গেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৬-২০২৫ রাত ৯:৫৮

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। রোববার (১৫ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা।

গণফোরামের নেতা মধু জানান, বিকেল ৫টায় স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন মোস্তফা মোহসীন মন্টু।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে, বন্ধু মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যু খবরে হাসপাতালে ছুটে যাচ্ছেন বিএনপি মহাসচিব। মোস্তফা মোহসীন মন্টু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসন থেকে অংশ নেন। যদিও ব্যাপক কারচুপি ও দিনের ভোটে রাতে করে ফেলার অভিযোগে সেই নির্বাচন প্রত্যাখ্যান করেন তারা।

এরপর তৎকালীন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নিজেরা বেরিয়ে আলাদা গণফোরাম করেন। সেই অংশের সভাপতি ছিলেন তিনি। যদিও বিগত কয়েক বছর রাজনীতিতে সক্রিয় ছিলেন না মন্টু।

Parisreports / Parisreports

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের

১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা