সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৬-২০২৫ সকাল ৪:৩৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে রেখে বিক্ষোভ করেছেন পাথর শ্রমিক ও স্থানীয় জনতা। আজ (শনিবার) দুপুর সোয়া ১২টার দিকে জাফলং ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে জাফলং বাজারে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ জনতা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়ি আটকে রাখেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, হঠাৎ করেই স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেন। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক পরিষ্কার করে। সাড়ে ১২টার দিকে উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্টহাউজে রওনা হন।

জানা গেছে, জাফলংসহ সিলেট অঞ্চলের সকল পাথর কোয়ারির ইজারা স্থায়ীভাবে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদেই এই বিক্ষোভ হয়।

এর আগে জাফলং পর্যটন এলাকা ঘুরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, সরকার সিলেটের কোনো পাথর কোয়ারি আর খুলে দেবে না। জাফলংকে একটি পরিকল্পিত পর্যটন কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি আরও জানান, জাফলং ইসিএ এলাকা থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ