মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৬-২০২৫ বিকাল ৭:৩২

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তাস্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ভোটের জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত। দীর্ঘ ১৭ বছর পর দেশের ইতিহাসের সুন্দর নির্বাচন হবে। বুধবার (১১ জুন) স্থানীয় সময় বিকেলে লন্ডনের চ্যাথাম হাউজে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ঘোষিত সময়ে সরকার নির্বাচন দিতে বদ্ধপরিকর জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, এপ্রিলেই নির্বাচনের সঠিক সময়। সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা আরও জানান, আগামী মাসে সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই সনদ উপস্থাপন করা হবে। তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সরকার দায়বদ্ধ।

এছাড়াও নারীদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এর আগে, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলে সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ করেছেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর আলোকপাত করা হয়। সেইসাথে, বাংলাদেশের চুরি যাওয়া সম্পদ উদ্ধার, রোহিঙ্গা শরণার্থী সংকট, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উন্নয়ন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের মতো বিষয়গুলোও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল।

উল্লেখ্য, গত সোমবার (৯ জুন) সন্ধ্যায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার। সকল কার্যক্রম শেষে আগামী ১৪ জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Parisreports / Parisreports

বেড়ানো শেষে ঘরে ফেরার ভোগান্তি 

সড়ক দুর্ঘটনায় একদিনে ২৪ জনের মৃত্যু

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন 

মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু 

কবর থেকে উত্তোলন করে অনলাইনে বিক্রি মানব কঙ্কাল

সাগরে ভাসছে চট্টগ্রাম বন্দরের জ্বালানিবাহী ১৪ জাহাজ

২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা 

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার