সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঈদের ছুটিতেও বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৬-২০২৫ রাত ৮:৪৯

কোরবানির ঈদের ছুটিতে ঢাকা ফাঁকা হলেও নগরের বায়ুমানের তেমন কোনো উন্নতি হয়নি। বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষেই থাকছে। রোববার (৮ জুন) সকাল সাড়ে সাড়ে সাতটায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী এদিন ঢাকার অবস্থান রয়েছে তিন নম্বরে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে থাকা চিলির সান্টিয়াগোর স্কোর ১৭৬, যা অস্বাস্থ্যকর বলে বিবেচিত। দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি। সেখানকার বায়ুর মান ১৬৭, যা অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ১৬৬, এটিও অস্বাস্থ্যকর বলে বিবেচিত। চতুর্থ স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার বায়ুর স্কোর ১৪৮।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

তিন দিন দূষণ কম থাকার পর শনিবার (০৭ জুন) ঈদুল আজহার দিনে ঢাকার বায়ুমানের ফের অবনতি হয়। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী এদিন সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার বায়ুমান ছিল ১০৯, যা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। অথচ, একদিন আগেও ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে ছিল।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ