অভিষেক মায়ের থেকেও ঐশ্বরিয়াকে বেশি ভয় পায়
বলিউডের পাওয়ারফুল কাপল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে কম আলোচনা হয় না। তাদের বিচ্ছেদ, কাছে আসা, সম্পর্কের নানা সমীকারণ নিয়ে সংবাদের শিরোনাম হতেই থাকে।
এবার ‘কফি উইথ করণ’-এর একটি পুরোনো ক্লিপ ফের ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অভিষেক বচ্চন ও তোর বোন শ্বেতা বচ্চন অংশ নিয়েছিলেন এই পর্বে। ব়্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহর মজার ছলে অভিষেককে প্রশ্ন করেন, তোমার স্ত্রীকে বেশি ভয় পাও, না মাকে?
জবাবে অভিষেক বলেন, ‘মাকেই বেশি ভয় পাই।’ সঙ্গে সঙ্গেই শ্বেতা বচ্চন মন্তব্য করেন, ‘স্ত্রী!’ তখন অভিষেক হেসে বলেন, ‘এটা আমার র্যাপিড ফায়ার, চুপ করো!’ তাদের সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় নতুন করে ছড়িয়ে পড়েছে। অনেকেই মন্তব্য করেছেন, অভিষেক যে ঐশ্বরিয়াকে ভয় পায় সেটা তার আচরণেই স্পষ্ট।
অন্যদিকে, কানে এই সপ্তাহে নজর কেড়েছেন ঐশ্বরিয়া। প্রথমদিন তিনি পরেছিলেন সাদা রঙের সোনালি কাজ করা শাড়ি, আর দ্বিতীয় দিনে ছিল এক গা কালো গাউন। ‘কুইন অফ ক্যান’ নামে পরিচিত ঐশ্বরিয়া গত দুই দশকেরও বেশি সময় ধরে কানে লরিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে হাজির হচ্ছেন। সম্প্রতি অভিষেক বচ্চন তার পরবর্তী সিনেমা ‘রাজা শিবাজি’-র ঘোষণা দিয়েছেন। ছবিটি পরিচালনা করছেন রীতেশ দেশমুখ।
গত ২১ মে প্রকাশিত হয়েছে প্রথম লুক এবং মুক্তির তারিখ। এই ঐতিহাসিক ছবির অভিনয় তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, মহেশ মাঞ্জরেকর, সচিন খেড়েকর, ভাগ্যশ্রী, ফারদিন খান, জিতেন্দ্র যোশী ও আমোল গুপ্তে।
Parisreports / Parisreports
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন
একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান
জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু