বুধবার, ২৫ মার্চ, ২০২৬

চীনে যাচ্ছে বাংলাদেশের আম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৫-২০২৫ দুপুর ১০:১০

বাংলাদেশ থেকে আমের প্রথম চালান চীনের উদ্দেশে রপ্তানি করা হবে আগামী ২৮ মে (বুধবার)। এ উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে ওইদিন বিকেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জানা গেছে, চীনে বাংলাদেশের কাঁঠাল ও পেয়ারা রপ্তানির কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

সম্প্রতি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক বিবৃতিতে বলেন, আমরা প্রত্যাশা করছি খুব শিগগিরই বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানিও শুরু হবে। চীনের ভোজনরসিকরা এই সুস্বাদু মাছ তাদের খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এদিকে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা এবং বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে একটি নতুন স্তরে ‘উন্নীত’ করার লক্ষ্যে ৩১ মে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও-এর ঢাকায় আসার কথা রয়েছে। চীনা মন্ত্রী ১০০ জনেরও বেশি চীনা বিনিয়োগকারীর নেতৃত্ব দেবেন।

দুদিনের সফরে মন্ত্রী ওয়েনতাও তার অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সম্প্রতি বলেছেন, এটি হবে চীন থেকে বাংলাদেশে আসা সর্ববৃহৎ ব্যবসায়িক প্রতিনিধিদল। যা উন্মুক্ততা, সহযোগিতা এবং পারস্পরিক সুবিধার একটি জোরালো বার্তা পাঠাবে।

Parisreports / Parisreports

বেড়ানো শেষে ঘরে ফেরার ভোগান্তি 

সড়ক দুর্ঘটনায় একদিনে ২৪ জনের মৃত্যু

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন 

মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু 

কবর থেকে উত্তোলন করে অনলাইনে বিক্রি মানব কঙ্কাল

সাগরে ভাসছে চট্টগ্রাম বন্দরের জ্বালানিবাহী ১৪ জাহাজ

২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা 

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার