বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলবেন ম্যাথিউস
১৭ বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই বিদায় নেবেন তিনি।
একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, দল চাইলে সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যেতে প্রস্তুত। ইনস্টাগ্রামে দেয়া পোস্টে অভিজ্ঞ এই লঙ্কান তারকা লেখেন, কৃতজ্ঞচিত্তে হৃদয়ভরে এবং বহু স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সময় এসে গেছে। গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে খেলতে পারা ছিল আমার জীবনের সবচেয়ে বড় গর্ব ও সম্মান।
আগামী মাসে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। ১৭ জুন গল টেস্টে শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামবেন ম্যাথিউস।
প্রসঙ্গত, ২০০৯ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ১১৯টি ম্যাচ খেলেছেন এই লঙ্কান ব্যাটার। শ্রীলঙ্কার হয়ে তৃতীয় সর্বোচ্চ টেস্ট রান তার ঝুলিতে—৮ হাজার ১৬৭। তিনি করেছেন ১৬টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি। অলরাউন্ডার হিসেবে টেস্ট ক্যারিয়ারে রয়েছে ৩৩টি উইকেটও।
Parisreports / Parisreports
বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা
সাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত দিলো বিসিবি
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি
মিরপুরে হীরাখচিত ট্রফি
ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি
বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান
সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়
ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়
বিশ্বকাপ খেলার স্বপ্নে নতুন ধাক্কা খেলেন নেইমার
ভারতকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ