বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
বিপিএলের ১১তম আসর শুরু হতে চলেছে আগামী ৩০ ডিসেম্বর। তবে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিপিএলের আমেজ। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট। এই অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিপিএলের উদ্বোধন ঘোষণা করতে গিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এবারের বিপিএলে থিম সং ও মাস্কটসহ কিছু নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজনকে সফল করার জন্য ও একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমাদের এই উদ্যোগের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি এবারের বিপিএলে নতুন বাংলাদেশের একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে। আজকের এই অনুষ্ঠানে সকলকে আসার জন্য আবার ধন্যবাদ জানাই এবং বিপিএলের উদ্বোধন ঘোষণা করছি।’
অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আজ মিউজিক ফেস্টটা শুরু হলো। যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার। আমার মনে হয় যে এবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি। অনেকগুলো ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা খেলা সেটা শুরু করবো, আমি সবচেয়ে বেশি আশা করবো তারা (দলগুলো) যেন খুব ভালোভাবে অংশ নেয়।’
উল্লেখ্য, বিপিএল মিউজিক ফেস্টে আজ গাইবেন পাকিস্তানের কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়া দেশ বরেণ্য শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।
Parisreports / Parisreports
হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা
রূপকথার মতো শেষ না হলেও মেসি থাকবেন চিরভাস্বর
সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!
ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন
মেসির বাবা আর নেই
পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল