১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রুডিগার
কোপা দেল রে ফাইনালে রেফারির দিকে বরফ ছুড়ে মারায় বড় রকমের শাস্তি পেতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার। ধারণা করা হচ্ছে, ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন এই জার্মান ফুটবলার।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, তার নিষেধাজ্ঞাটা ৪ থেকে ১২ ম্যাচের হতে পারে। এমনকি তাকে ম্যাচ হিসেবে নয়, মাস হিসেবেও নিষিদ্ধ করতে পারে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
মূলত ম্যাচের শেষ পর্যায়ে এমবাপ্পের এমবাপ্পে ফাউল করেছেন বলে সিদ্ধান্ত দেন রেফারি। এই সিদ্ধান্তেই ক্ষোভে রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন রুডিগার। শুধু তাই নয়, অভিযোগ এসেছে রেফারির দিকে লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মেরেছেন এই রিয়াল তারকা। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, ডাগআউটের বক্সে থাকা বরফ ছুড়ে মারা হয়েছিলো রেফারিকে। ফলে লাল কার্ড দেখেন রুডিগার। এছাড়া, লুকাস ভাসকেজ ও জুড বেলিংহ্যামও লাল কার্ড দেখেন।
জানা গেছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি রুডিগারের ঘটনা তদন্ত করবে। নিয়ম অনুযায়ী রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি ১২ ম্যাচের নিষেধাজ্ঞা। যদি ডিসিপ্লিনারি কমিটি আগ্রাসন খুঁজে পায়, তাহলে রুডিগার নিষিদ্ধ হতে পারেন দীর্ঘ সময়ের জন্য।
যদিও এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন রুডিগার। সামাজিকমাধ্যম এক্সে তিনি লিখেছেন, গত রাতে আমার আচরণের জন্য কোনো অজুহাত নেই। তার জন্য আমি খুবই দুঃখিত।
তিনি আরও লিখেছেন, দ্বিতীয়ার্ধ থেকে আমরা খুব ভালো খেলেছিলাম। ১১১ মিনিটের পর আমি দলকে আর সহযোগিতা করতে পারিনি। শেষ বাঁশি বাজার আগে আমি একটি ভুল করে বসি। রেফারি এবং গত রাতে যাদের হতাশ করেছি, তার জন্য আবারও দুঃখিত।
Parisreports / Parisreports
বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা
সাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত দিলো বিসিবি
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি
মিরপুরে হীরাখচিত ট্রফি
ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি
বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান
সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়
ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়
বিশ্বকাপ খেলার স্বপ্নে নতুন ধাক্কা খেলেন নেইমার
ভারতকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ