রানা প্লাজা ধস: এক যুগেও শেষ হয়নি বিচার
সাভারে রানা প্লাজা ধসের ১২ বছর পূর্ণ হলো আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল)। ২০১৩ সালের এই দিনে আটতলা ভবন ধসে প্রাণ হারান ১ হাজার ১৩৫ জন গার্মেন্টস শ্রমিক। আহত হন আরও প্রায় দুই হাজার মানুষ। এটি বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত। এই ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে নাড়া দিয়েছিল বিশ্বকেও।

রানা প্লাজা ট্রাজেডির এক যুগ পেরিয়ে গেলেও থামেনি স্বজনদের কান্না। আতঙ্ক কাটেনি আহতদের। দীর্ঘ ১২ বছরেও নিষ্পত্তি হয়নি মামলা, শেষ হয়নি বিচার। তিন বছর আগে শুরু হওয়া সাক্ষ্যর ৫ ভাগের একভাগও শেষ হয়নি।
মামলার ৫৯৪ জন সাক্ষীর মধ্যে ৮৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ৮৪ জনের সাক্ষ্যগ্রহণ বর্তমানে চলমান রয়েছে। সবশেষ চলতি বছরের ২১ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন চারজন আদালতে সাক্ষ্য দেন। চারজনের মধ্যে তিনজনের জেরা শেষ হলেও একজনের জেরা শেষ হয়নি। ২৮ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত নতুন দিন ধার্য করেন।

অন্যদিকে একই ঘটনায় দায়ের করা ইমারত নির্মাণ আইনের মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। মামলা স্থগিত থাকায় অভিযোগ গঠনের আট বছরেও শুরু হয়নি সাক্ষ্যগ্রহণ।
স্বজন ও শ্রমিক সংগঠনগুলোর দাবি, ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের দ্রুত পুনর্বাসনসহ দোষীদের সর্বোচ্চ শাস্তি যাতে বর্তমান সরকার নিশ্চিত করে।
Parisreports / Parisreports
বেড়ানো শেষে ঘরে ফেরার ভোগান্তি
সড়ক দুর্ঘটনায় একদিনে ২৪ জনের মৃত্যু
যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন
মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু
কবর থেকে উত্তোলন করে অনলাইনে বিক্রি মানব কঙ্কাল
সাগরে ভাসছে চট্টগ্রাম বন্দরের জ্বালানিবাহী ১৪ জাহাজ
২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা