ফের রিমান্ডে মেয়র আতিক, শাজাহান খান, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত
ভাটারা ও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়া বাড্ডা থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ২ দিনের, যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে একদিন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবি ইউনিটের নেতা তানভীর হাসান সৈকতকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
এছাড়া যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম, কোতোয়ালি ও ভাটারা থানার বিভিন্ন মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার তুরিন আফরোজ, সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এএসপি তানজিল আহম্মেদসহ ১০ জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিন তাদের প্রত্যেককে সিএমএম আদালতে তোলা হয়। শুনানি চলাকালীন সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এসময় জুলাই-আগষ্টের ছাত্রজনতা হত্যায় আসামিরা জড়িত নন বলে দাবি করেন তাদের আইনজীবীরা।
Parisreports / Parisreports
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল
প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের
১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান