সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল ১০টার পর কয়েকটি প্রিজনভ্যানে করে তাদের একে একে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
হাজির হওয়া আসামিরা হলেন- বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনি, শাজাহান খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য সোলাইমান সেলিম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, গোলাম দস্তগীর গাজী, কামরুল ইসলাম, আমীর হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ফারুক খান, আনিসুল হক, আব্দুর রাজ্জাক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।
Parisreports / Parisreports
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার
আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
টিউলিপের ৪, শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড
শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ
চানখারপুলে ছয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা