চেহারা ভেঙে পড়েছে, অসুস্থ করণ জোহর?
তারকাদের চোখে চোখে রাখেন সবাই। চেহারায় তিল পরিমাণ পরিবর্তন এলেও ঠিক ধরে ফেলেন। এরকম ঘটল বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরের বেলায়। সম্প্রতি তার চেহারা রোগা হতেই নড়েচড়ে বসেছেন সবাই। এক প্রশ্ন, তবে কি অসুস্থ করণ? সে জবাব নিজেই দিয়েছেন বলিউডের প্রভাবশালী এই ব্যক্তিত্ব।
বৃহস্পতিবার নিজের আসন্ন ছবি ‘কেশরি চ্যাপ্টর ২’-এর প্রচারের জন্য সমাজমাধ্যমে লাইভ করেন প্রযোজক। অনন্যা পাণ্ডে-অক্ষয় কুমারের এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে অনুরাগীদের প্রশ্নের উত্তরও দেন করণ। তখনই উঠে আসে তার সাম্প্রতিক চেহারার কথাও। সাফ জানান, কোনো ওষুধ খেয়ে ওজন ঝরাননি তিনি। বরং পরিশ্রম করেছেন।
করণ বলেন, “অনেক পরিশ্রম করেছি। যেমন কানাঘুষো শোনা যাচ্ছিল তেমন কোনো ওষুধ খাইনি।”
আরও বলেন, “আরে আমি দারুণ আছি। এর আগে কখনও এত খুশি এত হালকা অনুভব করিনি। যথাযত উপায়েই আমি ওজন কমিয়েছি।” করণ জানিয়েছেন, তিনি রোজ
সকালে লাফিয়ে ওঠেন, নতুন উদ্যমে কাজ শুরু করেন। আর তাই তিনি এখন দারুণ খুশি।
আজকাল করণকে কোথাও দেখা যাচ্ছিল না। বন্ধুদের নিয়মিত আড্ডায়ও আসছিলেন না। ওষুধ খেয়ে ওজন কমানোর বিষয়টি নিয়েও শুরু হয়েছিল আলোচনা। এক বক্তব্যেই সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন পরিচালক।
Parisreports / Parisreports
উন্মুক্ত বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর
হাসপাতাল চত্বরে ভক্তদের তোপের মুখে রামচরণ!
যুদ্ধের সিনেমায় সালমানের লুক নিয়ে হাসাহাসি
ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র ছাড়তে চান অভিনেত্রী
অবসরের কারণ জানালেন অরিজিৎ
ক্রাচে ভর দিয়ে পার্টি ছাড়লেন হৃতিক
পারফর্মের সময় হেনস্তার শিকার মৌনী রায়
অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন
এক যুগ পর বালামের নতুন অ্যালবাম
বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর
এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বলে তোপ কঙ্গনার
বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল!