রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে "প্রতিবাদী কবিতাপাঠ "


সাইফুল ইসলাম রনি photo সাইফুল ইসলাম রনি
প্রকাশিত: ১৩-৪-২০২৫ রাত ১:২৯

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঢেউ চলমান। সেই ধারাবাহিকতায় ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আয়োজন— “প্রতিবাদী কবিতাপাঠ”। গতকাল (১১ এপ্রিল ২০২৫)  শুক্রবার সন্ধ্যা ছয়টায় 'প্রতিবাদী কবিতা পাঠে'র আয়োজন করে সাহিত্যের ছোটোকাগজ 'স্রোত'।

স্রোত সম্পাদক-  কবি বদরুজ্জামান জামান এর সঞ্চালনায় প্রতিবাদী কবিতাপাঠ, গাজায় গণহত্যার  বিরুদ্ধে স্বরচিত কবিতাপাঠ এবং আলোচনায় অংশ নেন- আবৃত্তিশিল্পী মুনির কাদের, আবৃত্তিশিল্পী আবু বকর আল আমিন, কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন, কবি বদরুজ্জামান জামান, সংগীতশিল্পী কুমকুম সাইদা,  কবি সোহেল আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম রনি, পুঁথিকবি কাব্য কামরুল, ফরাসি থিয়েটার কর্মী সোয়েব মোজাম্মেল, , সাহিত্যানুরাগী মোহাম্মদ আব্দুল হামিদ, কবি সেলিম উদ্দিন, সাংবাদিক নাজমুল হক, সাদিকুর রহমান সুমন,  উজ্জ্বল খান প্রমূখ। কবিতা আবৃত্তির মাধ্যমে তারা গাজার শহীদ শিশু, মা, বোন ও নিরপরাধ মানুষের প্রতি শ্রদ্ধা জানান এবং ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা করেন।

অনুষ্ঠানে পঠিত কবিতায় প্রতিবাদ, গাজার ধ্বংসযজ্ঞের চিত্র আর বিশ্বমোড়লদের  আহবান ফুটে উঠেছে – তারা বলেন বলেন, “গাজার এই হত্যাযজ্ঞ আর কোনোভাবেই উপেক্ষিত থাকতে পারে না। আমরা শিল্প দিয়ে, শব্দ দিয়ে, প্রতিবাদ জানাব— যতদিন না এই নিপীড়ন থামে।”

এই আয়োজন প্রমাণ করে দিল, বুলেটের জবাব শব্দে দেওয়া যায়, আর কবিতা হতে পারে প্রতিবাদের এক শক্তিশালী অস্ত্র।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা