‘নাইটহুড’ সম্মাননা পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
ক্রিকেটে অবদানের জন্য নাইটহুড সম্মাননা পেতে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ এই উইকেট শিকারী গত গ্রীষ্মে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন। এমনকি ৭০৪ উইকেট নিয়ে এই সংস্করণে ইতিহাসেরই সফলতম পেসার তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট।
যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীরা বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ নাইট প্রস্তাব করে যেতে পারেন, যা রাজা অনুমোদন করেন। গত নভেম্বরে পদত্যাগ করা ঋষি সুনাকের তালিকায় আছেন অ্যান্ডারসন। ক্রিকেটারদের মধ্যে এর আগে নাইটহুড পেয়েছিলেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রস, অ্যালিস্টার কুক, জিওফ বয়কট, ইয়ান বোথামসহ অনেকেই। অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান, নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসরাও ভূষিত হয়েছিলেন নাইটে। এই উপাধি পাওয়ার ব্যক্তির নামের আগে ‘স্যার’ যুক্ত হয়।
এ নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড প্রধান রিচার্ড টম্পসন মনে করেন, ‘ইংল্যান্ড কিংবদন্তি’ অ্যান্ডারসনের নাইটহুড ‘প্রাপ্য সম্মাননা’ যিনি ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন।
২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন অ্যান্ডারসন। পরের বছর মে মাসে শুরু হয় টেস্ট ক্রিকেটে তার পথচলা। দুই দশকের বেশি সময়ে ৪২ বছর বয়সী অ্যান্ডারসন দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ১৮৮ টেস্ট, ১৯৪ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার ১১৪ উইকেটের পাশাপাশি লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৫৮টি ও টি-টোয়েন্টিতে ৪১টি উইকেট শিকার করেছেন এ পেসার।
Parisreports / Parisreports
হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা
রূপকথার মতো শেষ না হলেও মেসি থাকবেন চিরভাস্বর
সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!
ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন
মেসির বাবা আর নেই
পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল