আল্লু অর্জুনের নতুন ছবির নায়িকা হতে চাইলেন না প্রিয়াঙ্কা!
হলিউডের শিখরে পৌঁছেও প্রিয়াঙ্কা চোপড়ার হৃদয়ে বলিউড পড়ে রয়েছে। আর সেই আবেগেই এবার ‘দুরন্ত প্রত্যাবর্তনের’ পথে হাঁটলেন তিনি। গত কয়েক সপ্তাহ থেকে নেটিজেনদের মাঝে গুঞ্জন—বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা, তাও আবার রাজামৌলির পরবর্তী বিগ বাজেট অ্যাকশন-অ্যাডভেঞ্চারে। বিপরীতে রয়েছেন মহেশ বাবু।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আপাতত সেই ছবির ওয়ার্কিং টাইটেল ‘এসএসআরএমবি’। একইসঙ্গে শোনা যাচ্ছে, আরও একটি বিস্ফোরক সম্ভাবনার কথা— অ্যাটলি-আল্লু অর্জুন জুটির প্রজেক্ট ‘এএ২২’/‘এ৬’ ছবিতে প্রধান নায়িকার প্রিয়াঙ্কার নাম উঠে আসছে।
দবলিপাড়ার অলিতে গলিতে এ গুঞ্জনও শোনা যাচ্ছিল, এমন কোনও ছবির প্রস্তাব-ই নাকি প্রিয়াঙ্কা দেওয়া হয়নি অ্যাটলির তরফে। বরং তিনি নাকি বিবেচনায় ছিলেন অ্যাটলির অন্য একটি প্রজেক্টে, যেখানে মুখ্যভূমিকায় ছিলেন সলমন খান। আপাতত সেটাও আর হচ্ছে না। ফলে, প্রিয়াঙ্কাকে নাকি সরিয়ে দেওয়া হয়।
প্রতিবেদেন আরও বলা হয়, প্রিয়াঙ্কাকে অ্যাটলি সত্যিই অফার করেছিলেন, কিন্তু তিনিই নিজে সেই প্রোজেক্টে ‘না’ বলেন। রাজামৌলির মেগা-ভেঞ্চারেই হাঁ করেছেন প্রিয়াঙ্কা—আর সেখানেই শুরু হচ্ছে তার বলিউডের দ্বিতীয় ইনিংস। অ্যাটলির চিত্রনাট্য ও ছবি পরিকল্পনা খুব একটা আকর্ষণ করেনি 'পিগি চপস'কে।
অন্যদিকে, রাজামৌলির ছবি তীব্রতর, বলিষ্ঠ আর একেবারে হলিউডি মাত্রায় তৈরি হতে চলেছে। তারপর মাহেশ বাবুর সঙ্গে অনস্ক্রিন কম্বিনেশন - সবমিলিয়ে এই কোম্বতেই শেষমেশ মন মজেছিল প্রিয়াঙ্কার।
Parisreports / Parisreports
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন
একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান
জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু