৭ দিনে 'বরবাদ'-এর রেকর্ড পরিমাণ আয় ২৭ কোটি ৪৩ লাখ টাকা
ঈদে মুক্তির প্রথম ৭ দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে দেশের শীর্ষ নায়ক শাকিব খান ‘বরবাদ’ সিনেমার। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন এক ফেসবুক পোস্টে এমন দাবি করেছে। রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘বরবাদ’ সিনেমা মুক্তির প্রথম সাত দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি করেছে।
এর আগে, ২০২৩ সালের ঈদুল আযহায় শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা একমাস ২৭ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে বলে দাবি করেছে। এর ফলে মাত্র সাতদিনেই ‘বরবাদ’ সেই সাফল্যে পৌঁছে গেল। ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে ‘বরবাদ’ সিনেমার।
মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দেদারসে ব্যবসা করছে এই সিনেমা। হল মালিকরা বলছেন, আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে ‘বরবাদ’।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেইযুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে ‘বরবাদ’।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।
Parisreports / Parisreports
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার
সালমানের বাড়ির সামনে ফের অঘটন
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে