তুরিন আফরোজ চার দিনের রিমান্ডে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
এদিন তুরিন আফরোজকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডের আদেশ দেওয়া হয় বলে আদালত সূত্রে জানা গেছে।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টার ঘটনায় তুরিন আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর প্রেক্ষিতে সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছিলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ এতদিন আত্মগোপনে ছিলেন। উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Parisreports / Parisreports
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার
আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
টিউলিপের ৪, শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড
শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ
চানখারপুলে ছয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা