বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

এপ্রিল থেকে ফ্রান্সে কুকুর হাঁটার নিয়মে পরিবর্তন


সাইফুল ইসলাম রনি photo সাইফুল ইসলাম রনি
প্রকাশিত: ২-৪-২০২৫ সকাল ৪:৩

ফ্রান্সে পোষা প্রাণীপ্রেমীদের জন্য আসছে নতুন নিয়ম। ১৫ এপ্রিল থেকে কুকুর হাঁটানোর বিষয়ে কঠোর বিধিনিষেধ চালু করতে যাচ্ছে ফরাসি প্রশাসন। নতুন এই নিয়মে কুকুরের নিরাপত্তা, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার দিকগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও পাখি এবং ছোট স্তন্যপায়ী প্রাণীদের বাসা বাঁধার এবং প্রজনন ঋতুতে তাদের সুরক্ষার জন্য এটি করা হয়েছে।

নতুন নিয়মে যা থাকছে?
ফ্রান্স সরকারের পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে—
১. লেজহীন বা স্বল্প লেজযুক্ত কুকুরের ক্ষেত্রে বিশেষ অনুমতি: নির্দিষ্ট কিছু প্রজাতির কুকুরকে জনবহুল এলাকায় হাঁটানোর জন্য বিশেষ লাইসেন্স নিতে হবে।
২. ছোট কুকুরের জন্য আলাদা নীতিমালা: ওজন ও উচ্চতার ভিত্তিতে কুকুরের জন্য আলাদা নিয়ম চালু করা হবে।
৩. নির্দিষ্ট সময়ের বাধ্যবাধকতা: গভীর রাতে এবং ব্যস্ত সময়ে নির্দিষ্ট এলাকায় কুকুর হাঁটানো নিষিদ্ধ থাকবে।
৪. পোষা কুকুরের মালিকদের জন্য জরিমানা: নিয়ম লঙ্ঘন করলে মালিকদের মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে, যা ১৫০ ইউরো পর্যন্ত হতে পারে।
৫. পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক: রাস্তা বা পার্কে কুকুরের মল তোলার নিয়ম আরও কঠোর করা হয়েছে।

কেন এই পরিবর্তন?
ফ্রান্সের বড় শহরগুলোর স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাস্তায় কুকুর হাঁটানোর অনিয়ম ও পরিচ্ছন্নতা নিয়ে ক্রমাগত অভিযোগ আসছে। বিশেষ করে প্যারিস ও লিওঁ শহরে পথচারীদের অভিযোগ ছিল যে, অনেক মালিক তাদের কুকুরের মল পরিষ্কার করেন না। সেই সঙ্গে, নির্দিষ্ট কিছু কুকুরের আক্রমণাত্মক আচরণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব কারণেই কুকুর হাঁটানোর বিষয়ে নতুন আইন প্রয়োগ করা হচ্ছে।

প্রাণীপ্রেমীদের প্রতিক্রিয়া
নতুন নিয়ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু প্রাণীপ্রেমী একে কড়াকড়ি বলে মনে করছেন, আবার অনেকেই বলছেন, এটি জনসাধারণের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।

নতুন নিয়ম ভাঙলে যা হবে?
যদি কোনো কুকুরের মালিক এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে প্রথমবারের জন্য সতর্ক করা হবে। দ্বিতীয়বার থেকে ৫০-১৫০ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

ফ্রান্স সরকার আশা করছে, এই পরিবর্তনের ফলে শহরগুলো আরও পরিচ্ছন্ন ও নিরাপদ হবে এবং মানুষ ও কুকুর দুজনেরই জীবনযাত্রার মান বাড়বে।

Parisreports / Parisreports

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

বিক্ষোভের মুখে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন